ওয়ালনাট স্টাফড এগপ্ল্যান্ট বোট (Walnut Stuffed Eggplant Boat recipe in Bengali)

আখরোট খাওয়া ব্রেন ও নার্ভের জন্য ভালো। এখানে আমি শেয়ার করছি আখরোট দিয়ে তৈরি একটি মিডল ইস্টার্ন স্যালাড অ্যাপেটাইজার রেসিপি। ওয়ালনাট স্টাফ্ড এগপ্ল্যান্ট বোট ও গ্রিলড মাংস দুর্দান্ত এক কম্বিনেশন।

রান্নার নির্দেশ
- 1
বেগুন ধুয়ে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিন। একটি পাত্রে জলে নুন দিয়ে গরম করুন। জল ফুটতে শুরু করলে বেগুন দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ বেগুন তুলে নিয়ে ঠাণ্ডা হতে দিন।
- 2
এবার বেগুন মাঝখান থেকে লম্বা করে কাটুন। ভেতর থেকে পাল্প বের করে নিন সাবধানে খোসাটা অক্ষত রেখে।
- 3
কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ভাজুন। পেঁয়াজ নরম হলে আখরোট দিয়ে 2-3 মিনিট ভাজুন। এবার রসুন ও বেল পেপার যোগ করুন।
- 4
রসুন ভাজা হলে বেগুনের পাল্প মিশিয়ে দিন। আঁচ কমিয়ে দিয়ে 5 মিনিট রান্না করুন। নুন ও গোলমরিচ মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে দিন। লেবুর রস মিশিয়ে দিয়ে বেগুনের খোসার ভেতরে স্টাফ করে দিন এই স্টাফিং।
- 5
ধনেপাতা ও লেবু দিয়ে গার্নিস করে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (18)