চিঙড়ির দো পেঁয়াজা(Chingrir do peyanja recipe in Bengali)

Mousumi Sengupta @cook_24680341
চিঙড়ির দো পেঁয়াজা(Chingrir do peyanja recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
এখানে প্রথমে আমি মাছগুলো নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি।
- 2
এবার কড়াইতে তেল গরম করে তাতে মাছগুলো দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়েছি
- 3
এবার ভাজা মাছগুলো উঠিয়ে রেখে,,কড়াই এর গরম তেলে পেঁয়াজ কুচি,টমেটো কুচি দিয়ে,, আগে থেকে মিক্সিতে করে সমস্ত মশলা কে ভালো করে কষিয়ে নিয়েছি আর তার মধ্যে কাঁচালঙ্কা,ছোট এলাচ আর দারচিনি থেঁতো করে দিয়ে দিয়েছি।
- 4
মশলা ভাজা হয়ে গেলে,একে একে সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি আর তাতে জল ঢেলে দিয়েছি
- 5
কড়াই এর জল ফুটে উঠলে,,একটু মাখো মাখো অবস্থায় মাছগুলো নামিয়ে নিয়েছি ।
- 6
অপূর্ব স্বাদে ভরা এই চিঙড়ি মাছের দো পেঁয়াজ,যা কিনা গরম ভাতের সাথে খেতে খুবই লোভনীয়।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14460376
















মন্তব্যগুলি