চকোলেট ডিলাইট
#ঝটপট
মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এই ডিলাইট।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চকোলেট গুলো ছুড়ি দিয়ে কেটে কেটে তারপর ক্রাশ করে নিবো।
- 2
একটা হাড়িতে পানি গরম করে তার উপর ক্রাশ করা চকোলেট গুলো আরেকটি বোলে নিয়ে গরম পানির হাঁড়ির উপর রেখে অনবরত নেড়েচেড়ে চকোলেট গলিয়ে নিবো।
- 3
এবারে হুইপিং ক্রিমে ভ্যানিলা এসেন্স মিশিয়ে ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে বিট করে ফোম করে নিবো। এবং পাইপিং ব্যাগে হুইপ ক্রিম ভরে নজেল দিয়ে গ্লাসে প্রথম হুইপ ক্রিম দিয়ে, তারপর গলানো চকোলেট দিয়ে তার উপর আবারো হুইপ ক্রিমের মিশ্রণ টি দিয়ে উপরে চেরী দিয়ে পরিবেশন করবো।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14463018






মন্তব্যগুলি (2)