চিকেন তন্দুরি (chicken tandoori recipe in Bengali)

#GA4#Week19
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি বেছে নিয়েছি তন্দুর আর ওভেন ছারাই গ্যাসে বানিয়েছি চিকেন তন্দুরি। একটি অন্যতম মোঘলাই পদ চিকেন তন্দুরি যেকোন অনুষ্ঠানে দারুন জমে যাবে।
চিকেন তন্দুরি (chicken tandoori recipe in Bengali)
#GA4#Week19
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি বেছে নিয়েছি তন্দুর আর ওভেন ছারাই গ্যাসে বানিয়েছি চিকেন তন্দুরি। একটি অন্যতম মোঘলাই পদ চিকেন তন্দুরি যেকোন অনুষ্ঠানে দারুন জমে যাবে।
রান্নার নির্দেশ
- 1
চিকেন ধুয়ে জল ভালো করে ঝরিয়ে নিন। ছুরি দিয়ে চিকেন গুলো হার পর্যন্ত চিরে নিন। মশলা সাথে দু চা চামচ সাদা তেল আর এক চা চামচ সরষের তেল একটা পাত্রে মেশান। হাত দিয়ে সব মশলা তেল দই মিশিয়ে নিন।
- 2
চিকেন গুলো মশলায় ভালো ঈরে মাখিয়ে নিন। চেরা জায়গা গুলোতে মশলা ঢুকিয়ে দিন। ৬ ঘন্টার জন্য ঢাকা দিয়ে ম্যারিনেশন করে রাখুন। ৬ ঘন্টা পর; প্যানে দু চামচ সাদা তেল ব্রাশ করুন। চিকেন গুলো দিন। চাপা দিয়ে দশ মিনিট লো ফ্লেমে রান্না করুন। এই সময় জল বেরোবে চিকেন দিয়ে। ঐ জলেই চিকেন সিদ্ধ হবে। দশ মিনিট পর ঢাকা খুলে চিকেন উল্টান।যে মশালাটা পাত্রেরয়ে গেছে সেটা চিকেনগুলোর গায়ে ব্রাশ করে দিন।
- 3
উল্টে পাল্টে ৩০ মিনিট মতো রান্না করুন। প্রথম পনেরো মিনিট লো ফ্লেমে বাকি পনেরো মিনিট মাঝারি ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করুন। একটা পাত্রে চিকেনগুলো রাখুন। পাত্রের মাঝখানে একটুকরো চারকোল পুরিয়ে নিয়ে ছোট লোহার বাটিতে পোরা চারকোল রাখুন। ওপর থেকেচারকোলের ওপর গরম তেল ঢেলে দিন। ধোঁয়া বেরোবে এমন সময় পাত্র চাপা দিন। দশ মিনিট পর খলুন। রেডি ফর সার্ভ চিকেন তন্দুরি।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি
🍬🍬
Nice প্রেসেন্টেশন💐
আমিও কিছু নতুন রেসিপি ট্রাই করেছি দেখতে পারো ভালো লাগলে লাইক ও অনুসরণ দিও🍒