তন্দুরি প্রন বাটার মশলা (tandoori prawn butter masala recipe in Bengali)

তন্দুরি প্রন বাটার মশলা (tandoori prawn butter masala recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ গুলো পরিস্কার করে ধুয়ে সোজা বরাবর টুথপিক ঢুকিয়ে দিতে হবে যাতে ভাজা বা রান্নার পর মাছ কুঁচকে না যায়
- 2
টুথপিক দেওয়া মাছ গুলো নুন,লেবুর রস ও আদা রসুন বাটা দিয়ে মেখে ম্যারিনেট করতে হবে 30 মিনিট র জন্য
- 3
একটা বাটিতে সর্ষের তেল,আদা রসুন বাটা,টকদই,ধনে গুঁড়ো,জিরে গুঁড়ো,হলুদ,লঙ্কা গুঁড়ো,নুন,বিট নুন,লেবুর রস,গরম মসলা মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে ওতে ম্যারিনেট মাছ গুলো মাখিয়ে নিতে হবে ভালো করে।।
- 4
একটা প্যানে সাদা তেল গরম করে আঁচ কমিয়ে মাছ গুলো দুদিক করে ভেজে নিতে হবে 1 মিনিট
- 5
মাইক্রোওয়েভ এর হাই রাকে এরপর ভাজা মাছগুলো সাজিয়ে 900℃ এ 5 মিনিট গ্রিল করে নিলেই তন্দুরি প্রন তৈরি
- 6
একটা প্যানে বাটার গরম করে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে আদা রসুন বাটা, টমেটো কুচি, কাজুবাদাম, নুন,হলুদ,লঙ্কা গুঁড়ো,ধনে জিরে গুঁড়ো,কাঁচা লঙ্কা দিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে
- 7
এরপর মিশ্রণ টা ঠান্ডা করে ভালো করে পেস্ট করে নিতে হবে
- 8
প্যানে আরো একবার বাটার ও লঙ্কা গুঁড়ো নিয়ে একটু গরম করে ওতে বানানো মশলার পেস্ট দিয়ে ভালো করে কষে নিতে হবে কষা মশলায় তন্দুরি প্রন দিয়ে ভালো করে কষে নিতে হবে
- 9
ভালো করে কষে ফ্রেশ ক্রিম দিয়ে 2মিনিট নেড়ে ওতে ধনেপাতা কাসুরি মেথি দিয়ে 1মিনিট নেড়ে নামিয়ে নিলেই তৈরি তন্দুরি প্রন বাটার মশলা
Similar Recipes
More Recipes
























মন্তব্যগুলি (14)