ফ্রাইড রাইস (fried rice recipe in Bengali)

ফ্রাইড রাইস (fried rice recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
চাল এক ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে জলে তারপর জল ছেকে আলাদা করে নিতে হবে
- 2
তারপর বড় পাত্রে পরিমান মতো জলে বেশি পরিমাণে নুন দিয়ে ফুটিয়ে নিতে হবে এবং ওই জলে গোটা গরম মসলা 1 চামচ ঘি তেজপাতা ও চাল দিয়ে সেদ্ধ করে ঝরঝরে ভাত তৈরি করে নিতে হবে
- 3
ঝরঝরে ভাত তৈরি হলে একটা বড় পাত্রে ঢেলে মোটামুটি ঠান্ডা হওয়া পর্যন্ত রাখতে হবে
- 4
আলাদা করাতে ঘি গরম করে সবজি ও অল্প নুন দিয়ে ভেজে নিতে হবে
সব রকম সবজি ছোট এবং ঝিরিঝিরি করে কেটে নিতে হবে
- 5
সবজি মোটামুটি ভাজা হলে কাজু কিসমিস দিয়ে ভালো করে নেড়ে নামাতে হবে
- 6
এবার একটা বড় করাতে প্রথমে ভাত তারপরে ভাজা সবজি কিছুটা আবার ভাত তারপর বাকি সবজি, জয়ফল জয়ত্রী গুঁড়া, গোলাপজল ও ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাসের কম আঁচে দমে রাখতে হবে 10 থেকে 15 মিনিট
- 7
15 মিনিট পর গ্যাস বন্ধ করে আরও কুড়ি মিনিট রেখে দিতে হবে তারপর তৈরি ফ্রাইড রাইস
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (3)