ভেজ চাউমিন (Veg chowmein recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে করা এতে 4 টেবিল চামচ তেল গরম করে তারমধ্যে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি টাকে হালকা ভেজে নিতে হবে। এরপরে পেঁয়াজ কুচি এবং বাঁধাকপি কুচি টা দিয়ে দিতে হবে আর এক মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে গাজর ক্যাপ্সিকাম এবং বিনসটা দিয়ে দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে
- 2
এরপরে একে একে সয়া সস, টমেটো সস এবং চিলি সস চাউমিন মশলা, পরিমাণমতো লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সবজির সাথে।এবারে আগে থেকে সিদ্ধ করে রাখা চাওমিন টা দিয়ে নিয়ে ভেজে নিতে হবে পাঁচ মিনিট মতো।
- 3
চাওমিন টা ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে এবং সার্ভ করে দিতে হবে মজাদার ভেজ চাউমিন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14495849











মন্তব্যগুলি