সর্ষে ইলিশ।
#ফাল্গুন
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ইলিশ মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিতে হবে।সরিষা বেটে নিতে হবে।
- 2
সর্ষে ইলিশ ননস্টিক পেনে রান্না করলে ভালো হয়,নতুবা যেকোন রান্নার কড়াই ব্যবহার করা যাবে।
- 3
প্রথমে কড়াইতে তেল দিয়ে পেয়াজ বাটা দিতে হবে।ভালো করে ভাজতে হবে ১০ মিনিট,যেন পেয়াজ বাটার পানি একদম শুকিয়ে যায়।এরপর এতে একে একে হলুদগুড়া, মরিচগুড়া,জিরা বাটা ও স্বাদমতো লবণ দিয়ে একটু নাড়ে আধা কাপ পানি দিতে হবে।
- 4
পানি শুকিয়ে মশলা কষে আসলে এতে সরিষা বাটা ও কাচামরিচ চিরে দিতে হবে।এরপর মশলায় বলক আসলে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে ঢেকে রান্না করতে হবে ৫ মিনিট।
- 5
৫ মিনিট পর ঢাকনা খুলে মাছের টুকরোগুলো উল্টে দিয়ে আরো মিনিট পাঁচেক ঢেকে রান্না করতে হবে।পাঁচ মিনিট পর একটু নেড়ে,মশলা থেকে তেল উপরে উঠে আসলে নামিয়ে নিতে হবে।মজাদার সর্ষে ইলিশ তৈরী।গরম গরম ভাত কিমবা সাদা পোলাও এর সঙ্গে পরিবেশন করুন।ধন্যবাদ।
Made this recipe? Share a Cooksnap!
Let Bipasha Ismail Khan know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (7)