চিংড়ি মাছের মুইঠ্যা (chingri macher muithya recipe in Bengali)

#প্রণ
প্রণ বা চিংড়ি মাছ আমরা সবাই খেতে খুব ভালোবাসি। আমার আজকের রান্না টি একটি হারিয়ে যাওয়া সাবেকি রান্না। আমরা চিতল মাছের মুইঠ্যা সবাই খেয়েছি। কিন্তু চিংড়ি মাছের মুইঠ্যাও একই ভাবে রান্না করলে অত্যন্ত সুস্বাদু হয়। ভাত বা পোলাও সব কিছুর সঙ্গে এই রান্না টি খেতে ভালো লাগে। আমি এই রান্না টি আমার আম্মা মানে ঠাকুমার কাছে শিখেছি। তাই আমার ইমোশন জড়িয়ে।

রান্নার নির্দেশ
- 1
চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে পিঠের পিছনের কালো শিরা টা ফেলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। মিক্সিতে কাঁচা লংকা, লবণ, চিংড়ি মাছ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে।
- 2
একটা আলু সেদ্ধ করে চিংড়ি মাছের পেস্টের সঙ্গে মিশিয়ে একটা মন্ড মতো বানিয়ে নিতে হবে। এবার এটি থেকে ছোট ছোট বল বানিয়ে ফুটন্ত গরম জলে একটা একটা করে ফেলতে হবে।
- 3
এভাবে তৈরি হল মুইঠ্যা।
- 4
মুইঠ্যা গুলো সেদ্ধ করা জল থেকে তুলে নিয়ে ছাঁকা তেলে ভেজে তুলে রাখতে হবে। মুইঠ্যা সেদ্ধর জলটা আলাদা করে রাখতে হবে।
- 5
মুইঠ্যা তৈরির সব উপকরণ গুলো এক জায়গায় গুছিয়ে রাখতে হবে। একটা ছোট বাটিতে হলুদ-ধনে-জিরে-কাশ্মীরি লাল লংকা গুঁড়ো আর জল মিশিয়ে একটা স্মুদ পেস্ট তৈরী করে নিতে হবে। কড়াতে তেল গরম করে গোটা জিরে, তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ -আদা-রসুন বাটা, চেরা কাঁচালংকা দিয়ে দিয়ে ভাজতে হবে। টমেটো বাটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে।
- 6
মুইঠ্যা সেদ্ধর জলটা দিয়ে গ্রেভিটা ফুটতে দিতে হবে। এবার ভাজা মুইঠ্যা গুলো দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে।
- 7
গ্রেভি থাকতেই গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে জল এমনিতেই কিছুটা টেনে নেবে। ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (13)