চিকেন মানচাও স্যুপ (Chicken Manchow Soup Recipe in Bengali)

চিকেন মানচাও স্যুপ (Chicken Manchow Soup Recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রেসার কুকারে চিকেন সামান্য লবণ দিয়ে ৩ টি হুইসেল দিয়ে সেদ্ধ করে নিতে হবে৷
- 2
এবার স্টক টা ছেঁকে চিকেন আলাদা করে নিতে হবে৷
- 3
নুডল গরম জলে লবণ দিয়ে ভাপিয়ে জল ঝরিয়ে নিলাম।
- 4
নুডল এর সঙ্গে ২ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার মিশিয়ে নিলাম।
- 5
এবার কড়াইতে তেল গরম করে নুডল বলের আকারে ভেজে তুলে নিলাম।
- 6
ওই কড়াইতে পেঁয়াজ কুচি ও আদা রসুন বাটা দিয়ে ভাজতে হবে৷
- 7
ভাজা হলে গাজর কুচি, বিন্সকুচি, টমেটো কুচি, পেঁয়াজ পাতা কুচি ও সেদ্ধ করা চিকেন দিয়ে আরও একটু ভেজে নিতে হবে৷
- 8
এবার লবণ, গোলমরিচ গুঁড়ো ও সয়া সস দিয়ে মিশিয়ে চিকেন স্টক দিয়ে দিলাম।
- 9
স্যুপ ফুটে উঠলে বাকি কর্ণফ্লাওয়ার অল্প জলে গুলে স্যুপ দিয়ে দিতে হবে৷
- 10
কম আঁচে ফুটিয়ে স্যুপ একটু ঘন করে নিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলাম৷
- 11
আগে থেকে ভেজে রাখা নুডল আর সঙ্গে স্যুপ সাজিয়ে নিলাম।
তৈরি চিকেন মানচাও স্যুপ৷
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (4)