মাশরুম স্পিনাচ স্যুপ (mushroom spinach recipe in Bengali)

Sampa Banerjee @sam1971
মাশরুম স্পিনাচ স্যুপ (mushroom spinach recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
সবার প্রথমে সব উপকরণ সাজিয়ে নিতে হবে ছবির মতো। এরপর ফ্রায়িং প্যানে, এক টেবিল চামচ মাখন দিয়ে, রসুন কুচি দিয়ে দু মিনিট নাড়তে হবে।
- 2
এবারে, স্প্রিং অনিয়ন টা দিয়ে দিতে হবে। আরও দু মিনিট নেড়ে নিয়ে যোগ করতে হবে ময়দা আর মাশরুম টুকরো।
- 3
দু মিনিট নেড়ে নিয়ে দিতে হবে পালং শাক কুচনো। আরো মিনিট পাঁচেক নেড়ে দেবো দুধ আর জল।
- 4
এবারে, দিয়ে দেবো নুন আর পিৎজা সিজনিং আর স্যুপটা 5 মিনিটের জন্য ঢেকে দেবো কড়া আঁচে। এই সময় 1/2 টেবিল চামচ মাখন দিয়ে কয়েক টুকরো মাশরুম স্লাইস ভেজে নেবো।
- 5
এবারে, একটা ব্লেন্ডারে স্যুপটা ব্লেন্ড করে ছেঁকে নিয়ে আরও মিনিট পাঁচ ফুটিয়ে ভাজা মাশরুম দিয়ে স্যুপটা পরিবেশন করতে হবে।
- 6
পরিবেশনের আগে একটু, ভাজা মাশরুম, মাখন এবং পিৎজা সিজনিং ছড়িয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14515143



















মন্তব্যগুলি