গার্লিক ব্রেড(garlic bread no oven cooking recipe in Bengali)

গার্লিক ব্রেড(garlic bread no oven cooking recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
চিনি উষ্ণ জলে গুলে নিতে হবে।তারপর ইস্ট টা গুলো ২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। ইস্ট ভিজে গুলে গেলে, ময়দা নিতে হবে আলাদা এক বাটিতে।
- 2
রসুন বাটা, লবণ, অরিগেনো, চিলী ফ্লেক্স ভাল করে ময়দাতে মিশিয়ে ইস্ট গোলা জল দিয়ে ময়দা টা মাখতে হবে ভাল করে ১০-১৫ মিনিট। একটু চিপচিপে লাগতে পারে।
- 3
ময়দা যখন মাখা হয়ে আসবে তখন নিজে থেকে বাটি থেকে ছেড়ে আসবে।হাতে দু চার ফোঁটা রিফাইন্ড তেল লাগিয়ে ময়দা টা আরেকটু মেখে ঢাকা দিয়ে রাখতে হবে অন্ততঃ ১-২ ঘন্টা যাতে ময়দার মন্ড টা ফুলে ফেঁপে তিনগুন হয়ে যায়। মাখন ফেটিয়ে ওতে অরিগেনো চিলী ফ্লেক্স ধনেপাতা কুচি রসুন বাটা মিশিয়ে নিতে হবে।
- 4
দেখতে হবে, ময়দার মন্ড টা যদি ফুলে উপর দিকে উঠে যায়, তাহলে বুঝতে হবে এবার রুটির মতো বেলে ফেলতে হবে।চাকী তে ময়দা ছড়িয়ে মোটা রুটির মতো বেলতে হবে।তার উপর ছড়িয়ে দিতে হবে মাখন অরিগেনো লঙ্কা ধনেপাতার মিশ্রন।
- 5
এবার ওপর থেকে ছড়িয়ে দিতে হবে সেদ্ধ সুইট কর্ণ, কোড়ানো চীজ।রুটির কিনারায় জল লাগিয়ে অর্ধবৃত্তাকার করে মুড়ে দিতে হবে। উপর থেকে আরেকবার বাটার মসলা মিশ্রন ব্রাশ করে অরিগেনো চিলী ফ্লেক্স ছড়িয়ে দিলে স্বাদ ভালো হবে। একটা বেকিং প্লেটে বাটার পেপার লাগিয়ে একটু তেল ব্রাশ করে তারউপর ময়দা ছড়িয়ে রুটি টা বসিয়ে দিতে হবে।
- 6
পুরু তল আছে এমন কড়াইতে লবণ ঢেলে তারউপর স্টীলের স্ট্যান্ড রেখে আঁচে বসিয়ে গরম করে নিতে হবে।এবার একটা ছুরি নিয়ে হাল্কা হাতে মুড়ে রাখা রুটির উপর স্লাইস করার মতো দাগ টেনে দিতে হবে। খেয়াল রাখতে হবে, কাটা যেন গভীর না হয়। এবার রুটি রাখা বেকিং প্লেট টা কড়াইতে রেখে ঢাকা দিয়ে প্রথমে মাঝারী আঁচে ৫ মিনিট, পরে কম আঁচে ১০-১২ মিনিট বেক করতে হবে। বেশীক্ষন রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে। ব্রেড তৈরী হয়ে গেলে তিনমিনিট আঁচ বন্ধ করে রেখে পরিবেশন করলেই স্বাদ গ্রহনের জন্য রেডী।
Similar Recipes
More Recipes





















মন্তব্যগুলি (8)