রান্নার নির্দেশ
- 1
প্রথমে কচুর গোড়া পরিষ্কার করে ছিলে গোল গোল টুকরো করে কেটে নিতে হবে।এরপর হাড়িতে পানি দিয়ে তাতে সামান্য হলুদ ও লবণ দিয়ে কচুর টুকরো গুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে।
- 2
সিদ্ধ হয়ে গেলে তুলে নিতে হবে।এরপর একটি কড়াইতে ১টে তেল দিয়ে তাতে সিদ্ধ করা কচুর টুকরো গুলোর দুপাশ হালকা ভেজে তুলে রাখতে হবে।
- 3
এরপর ঐ তেলে আরো এক টে চামচ তেল দিয়ে তাতে শুকনো মরিচ ও পাঁচফোড়ন দিয়ে ২ মিনিট নাড়তে হবে।এরপর এতে পেয়াজ বাটা দিয়ে আরো কিছুখন নেড়ে,এতে একে একে রসুন বাটা,হলুদগুড়া,মরিচগুড়া ও স্বাদমতো লবণ দিয়ে মশলা কষাতে হবে।
- 4
মশলা কষে তেল বের হলে এতে এক কাপ পানি দিয়ে দিতে হবে।পানিতে বলক আসলে ভাজা কচুগুলো এতে দিয়ে দিতে হবে।ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে আসলে নামিয়ে নিতে হবে।
- 5
গরম ভাত,রুটি বা সাদা পোলাউ এর সাথে দারুণ লাগবে কচুর দম।আশাকরি রেসিপিটি তৈরী করলে সবার ভালো লাগবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14531786





মন্তব্যগুলি (7)