বসন্ত প্লেটার-বাসন্তি খিচুড়ি

#ফাল্গুন
ফাল্গুনের প্রথম দুপুরে একটু স্পেশাল না হলে কি হয়?? তাই তৈরি করে ফেললাম একটি স্পেশাল দিনের জন্য বসন্ত প্লেটার। আশাকরি সবার ভালো লাগবে।
আমার এই প্লেটারে আছে বাসন্তি মটরশুটি খিচুড়ি,রুই মাছের মাথার মুড়িঘন্ট, টমেটো ভর্তা,গরুর মাংসের ঝুড়া ভর্তা,কাচকি মাছের ফ্রাই,পালং ফ্রাই,কুমড়া ফুল ফ্রাই,আলু ফ্রাই, কাঁচাকলা ফ্রাই, শিমের বিচি দিয়ে ছূড়ি শুঁটকি চচ্চরি,শশা ও লেবুর স্লাইস।
আজ এই প্লেটার থেকে আমি বাসন্তি মটরশুটি খিচুড়ির রেসিপি টি শেয়ার করবো।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে পোলাও এর চাল ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিবো এবং একটি তাওয়ায় মটরশুটি হালকা টেলে নিবো।তাতে উপরের অংশ রান্নার পর কাঁচা কাঁচা না লাগে।মুগডাল টা হালকা টেলে যাতে ডালের সুন্দর সুঘ্রান বেড় হয়।
- 2
এবারে মুগডাল টালা হয়ে গেলে ঠান্ডা পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রাখবো।১৫ মিনিট পর মুগডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে চালের সাথে মিশিয়ে নিবো। এবং একটি হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ও গোটা গরম মসলা তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে নেড়েচেড়ে ব্রাউন করে পেঁয়াজ ভেজে তাতে চাল ডাল ও টালা মটরশুটি গুলো দিয়ে ভালো করে ভেজে নিবো ।
- 3
এবারে চাল, ডাল ও মটরশুটি গুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবো আদা বাটা,স্বাদ মতো লবণ,কাস্মিরি রেড চিলি পাউডার,মেথি পেষ্ট।এসব দিয়ে আবারো ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে ৪কাপ পরিমাণ গরম পানি ও কাঁচামরিচ ফালি গুলো দিয়ে নেড়ে ঢেকে মিডিয়াম আঁচে খিচুড়ি রান্না করে নিবো।
- 4
এবারে খিচুড়ি ৯০ ভাগ হয়ে এলে তাতে ঘি ছড়িয়ে দিবো এবং চিলি ফ্লেক্স ছড়িয়ে দিবো। এবং হাঁড়ির নিচে একটি তাওয়া বসিয়ে খিচুড়ি দমে দিবো আরো ১০ মিনিট এর জন্য।১০ মিনিট পর খিচুড়ি একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হবে এবং ঝরঝরে হবে।
- 5
সবশেষে বসন্তের রঙ্গে রাঙ্গিয়ে সুন্দর করে পরিবেশন করবো বাসন্তি মটরশুটি খিচুড়ি। ধন্যবাদ।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)