লাউ এর স্যুপ (bottle gourd soup recipe in Bengali)

Rajshri Chattoraj @passion4cooking
লাউ এর স্যুপ (bottle gourd soup recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
লাউ আলু পেঁয়াজ ছোট ছোট করে কেটে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে। এক গ্লাস জল দিয়ে সেদ্ধ করতে হবে।
- 2
সেদ্ধ হয়ে গেলে পুরো ঠান্ডা করে নিতে হবে। এবার লাউ আলু পেঁয়াজ মিক্সিতে দিয়ে একদম একটা ফাইন পেস্ট বানাতে হবে। চাইলে আরো কিছুটা জল যোগ করতে পারেন।
- 3
গ্যাসে প্যান বসিয়ে তাতে 1 টেবিল চামচ বাটার দিয়ে মেলট হওয়া পর্যন্ত গরম করতে হবে।বাটার গলে গেলে তাতে দু টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে মেশাতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে ময়দা দানা বেঁধে না যায়।
- 4
এবার এক কাপ দুধ দিয়ে তাতে এক চা-চামচ গোলমরিচ গুঁড়ো নুন স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে মিশ্রণটা কে ফোটাতে হবে। হোয়াইট সস রেডি হয়ে গেছে।
- 5
হোয়াইট সস এর মধ্যে এবার লাওয়ের পেস্ট টা দিয়ে আরো তিন মিনিট ফোটাতে হবে। গরম গরম লাউ এর স্যুপ এবার রেডী হয়ে গেছে পরিবেশন করার জন্য।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14553750

















মন্তব্যগুলি