রান্নার নির্দেশ
- 1
প্রথমে নুন হলুদ আর অল্প তেল দিয়ে মাছ গুলো মেখে হালকা করে ভেজে নিতে হবে । এবার দই টা একটা বাটিতে ফেটিয়ে নিয়ে তার মধ্যে 1কাপ জল মেশাতে হবে ।তারপর এই দই এর মধ্যে ভেজে রাখা মাছ গুলো ঢেলে 10মিনিট ভিজিয়ে রাখতে হবে ।
- 2
এবার কড়াইতে তেল আর ঘি দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা,তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিতে হবে। 1মিনিট ভাজার পর পেয়াজ কুচি ছেড়ে লালচে করে ভেজে নিতে হবে । পেয়াজ গুলো ভাজা হয়ে গেলে তারপর টমেটো বাটা দিয়ে ভালো করে কষাতে হবে । এরপর হলুদ, জিরে গুড়ো, আদা বাটা, রসুন বাটা,নুন,কাশ্মীরি পাউডার দিয়ে মশলা টা কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম টা মিডিয়াম রাখতে হবে । মশলা টা কষানো হয়ে গেলে তারমধ্যে কাঁচালঙ্কা দিয়ে আবার কষতে হবে ।
- 3
এরপর মাছ ভেজানো যে দই টা আছে সেটা অল্প অল্প করে মশলায় দিয়ে মশলা টা কষাতে হবে। তারপর পুরো মশলা টা কষে গেলে বাদ বাকি যে দই এর জল টা আছে সেটা ঢেলে দিয়ে ঝোল টা ফোটাতে হবে । এবার ঝোল টা হয়ে গেলে তারমধ্যে মাছ গুলো আর কাজু বাদাম,কিশমিশ ছেড়ে দিয়ে আবার 2মিনিট রান্না করতে হবে ।তারপর গরম মশলা গুড়ো দিয়ে 1মিনিট আবার রান্না করে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে ।
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (10)