সহজ ও সুস্বাদু এগ টোষ্ট (egg toast recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সব ডিম সেদ্ধ করে নিতে হবে ।তারপর সেই সেদ্ধ ডিম গুলোকে স্ম্যাস করে নিতে হবে কাঁটা চামচের সাহায্যে।তারপর তাতে মেয়োনিজ দু চামচ মেশাতে হবে । সামান্য নুন ও দিতে হবে।
- 2
এবারে একটি ব্রেড স্লাইস নিয়ে তাতে বাটার লাগাতে হবে । তারপর তার ওপর ডিম এর মিশ্রনটা দিয়ে তার ওপর পেয়াজ ও ধনেপাতা লঙ্কা কুঁচি দিয়ে ও একটা ডিমের আধা অংশ দিয়ে আর একটি ব্রেড এর ওপর বাটার লাগিয়ে ও ডিমের মিশ্রন লাগিয়ে নিচের ব্রেডট্র ওপর চাপা দিতে হবে ।
- 3
এবারে প্যানে বাটার দিয়ে ব্রেডটি এপিঠ এপিঠ করে হালকা ভাজতে হবে।
- 4
ভাজা হলে নামিয়ে কিছুটা ঠান্ডা হলে মাঝখানে পিস করে নিতে হবে । তাহলে ভেতরের ডিমটা সুন্দর দেখা যাবে । এই টোষ্ট টি খেতেও খুব ভালো হয় ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14625672









মন্তব্যগুলি