মটরশুঁটির পুরি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা,তেল,লবণ ও পানি দিয়ে ডো তৈরী করে নিতে হবে।এরপর ১০ মিনিট ডো টা ঢেকে রাখতে হবে।
- 2
পুর তৈরির জন্যে প্রথমে ফ্রাইপেনে তেল দিয়ে পেয়াজ বাটা দিতে হবে।এরপর পেয়াজভাজা হলে এতে আদা ও রসুনবাটা দিয়ে নাড়তে হবে।স্বাদমতো লবণ দিতে হবে।এরপর এতে হলুদগুড়া,মরিচগুড়া ও ধনেগুড়া দিয়ে মশলা কষাতে হবে।মশলা কষে তেল উঠে আসলে এতে ১ কাপ পানি দিতে হবে।এরপর খোসা ছাড়ানো মটরশুঁটি দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে ১০ মিনিট।
- 3
এরপর মটরশুঁটির পানি শুকিয়ে তেল উঠে আসলে ভাজা জিরার গুড়া ছড়িয়ে নামিয়ে নিতে হবে।এরপর ডো দিয়ে ছোট ছোট লেচি কেটে ছোট রুটি তৈরী করে নিতে হবে।এরপর রুটির মাঝে পুর দিতে হবে।এরপর চারপাশ থেকে রুটির মুখ বন্ধ করে দিতে হবে।
- 4
এরপর বন্ধ সাইডটা একটু রুটি দিয়ে বেলে চেপ্টা করে নিতে হবে।এভাবে সবগুলো তৈরী করে নিতে হবে।
- 5
এরপর ফ্রাইপেনে তেল দিতে হবে।এরপর মটরশুঁটির পুরি গুলো দিয়ে দুপাশ বাদামি করে ভেজে নিতে হবে।
- 6
গরম গরম সার্ভ করুন টমেটো সসের সঙ্গে।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (3)