ছানার ডালনা(Chanar Dalna recipe in bengali)
#ফেব্রুয়ারি৩
রান্নার নির্দেশ
- 1
প্রথমে দুধ টাকে ভালো করে ফুটিয়ে আচ কমিয়ে তাতে লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নিতে হবে। একটি ছাঁকনি তে সুতির কাপড় ছড়িয়ে তাতে ছানার জল ঝরিয়ে নিতে হবে। তার উপর ঠান্ডা জল ঢেলে একবার ধুয়ে কাপড় টা পেচিয়ে ৩ ঘন্টার জন্য ঝুলিয়ে রাখতে হবে।
- 2
এরপর আলু,টমেটো ডুমো করে কেটে নিতে হবে। আদা র পেস্ট করে নিতে হবে। জল ঝরানো ছানাতে পরিমান মতো নুন, ১ চা চামচ চিনি,১ চিমটে হলুদ গুঁড়ো,১চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে মেখে ইচ্ছে মতো আকার দিতে হবে।
- 3
এরপর কড়াই তে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে আচ কমিয়ে ছানার বড়া গুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
- 4
ঐ তেলে গোটা জীরে, তেজপাতা,দারচিনি, এলাচ,লবঙ্গ ফোড়ন দিতে হবে। এগুলো হাল্কা ভাজা হলে তাতে আদর পেস্ট দিয়ে দিতে হবে। এরপর তাতে আলু দিয়ে ভেজে নিতে হবে। তার পর টমেটো কুচিগুলো দিয়ে গরমমশলা ছাড়া সব মশলা দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে।
- 5
কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। জল কিছু টা কমে গেলে তাতে ভাজা ছানার বড়া গুলো দিয়ে আচা কমিয়ে রান্না করতে হবে।আরও জল কমে ঘন হয়ে গেলে তাতে গরমমশলা গুঁড়ো, ঘি দিয়ে ভালো করে মিশিয়ে ৫ মিনিট ঢেকে রেখে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes



















মন্তব্যগুলি (4)