লাসুনি আলু (Lasooni aloo recipe in bengali)

লাসুনি আলু (Lasooni aloo recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে নুন দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিতে হবে। তারপর আলু গুলো ছুলে পরিস্কার করে নিতে হবে।
- 2
এরপর মিক্সিতে টমেটো, মগজ দানা, কাজুবাদাম, আদা, রসুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে।
- 3
এবার কড়াইতে তেল দিয়ে ২ টেবিল চামচ তেল দিয়ে আলুগুলো দিয়ে গরম মশলা ছড়িয়ে ভালো করে ভাজতে হবে।
- 4
ভাজা হয়েগেলে আলুগুলো তুলে আরও ১ টেবিল চামচ তেল দিয়ে তারমধ্যে জিরা ও হিং দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে।
- 5
এবার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে। ভাজা হয়েগেলে টমেটো কাজু রসুনের পেস্ট টা দিয়ে দিতে হবে ও ভালো করে ভাজতে হবে।
- 6
ভাজা হয়েগেলে তারমধ্যে একটু জল দিয়ে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো হলুদ, নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হব।
- 7
এরপর ১ কাপ জল দিয়ে একটু নাড়াচাড়া করে তারমধ্যে ভেজে রাখা আলু গুলো দিয়ে দিতে হবে।
- 8
গ্রেভিটা জল কমে গেলে ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। ব্যাস গরম গরম লাসুনি আলু তৈরি।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (6)