মটরশুঁটি দিয়ে নুডুলস।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি হাড়িতে পানি ফুটিয়ে নিতে হবে।এতে সামান্য লবণ দিতে হবে।এরপর পানি ফুটে উঠলে নুডলস টি ভেঙে পানিতে দিতে হবে।একটু নেড়ে নুডলসের একটি টেস্টমেকার দিয়ে দিতে হবে যা নুডুলস এর সঙ্গে থাকে।এরপর ২-৩ মিনিট নুডলস সিদ্ধ করে নামিয়ে নিতে হবে।
- 2
এরপর একটি ফ্রাইপেনে তেল দিতে হবে।ডিম দুটি লবণ ও এক চিমটি গোলমরিচ গুড়া দিয়ে ফেটিয়ে নিয়ে তেলে ঝুরি করে ভেজে নিতে হবে।
- 3
এরপর এতে সিদ্ধ করা মটরশুঁটি ও কাচামরিচ চিরে নাড়তে হবে।তারপর এতে সিদ্ধ করা নুডলস দিয়ে দিতে হবে।
- 4
নেড়ে আরেকটি টেস্টমেকার দিয়ে দিতে হবে।উপরে বাকি গোলমরিচ গুড়া ছড়িয়ে দিতে হবে।
- 5
সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।গরম গরম সার্ভ করুন টমেটো সসের সঙ্গে।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14644726








মন্তব্যগুলি (3)