লাহসুনি চিকেন (Lahsuni Chicken recipe in Bengali)

Rajeka Begam @cook_24974251
লাহসুনি চিকেন (Lahsuni Chicken recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
পিয়াঁজ টমেটো ছোট করে কেটে নিতে হবে।সব মসলা একজায়গায় করে নিতে হবে।
- 2
চিকেন সাদা তেল তেজ পাতা গোটা গরম মসলা এক জায়গায় করে নিতে হবে।
- 3
ধনেপাতা গোটা জিরে গোটা ধনে রসুনের কোয়া দই সব একসাথে পেস্ট করে নিতে হবে।একটি পাত্রে ঢেলে রাখতে হবে।
- 4
টমেটো পেস্ট করে নিতে হবে।
দুটি পেস্ট এক সাথে মিশিয়ে নিতে হবে। - 5
কড়াইয়ে সাদা তেল দিয়ে তাতে তেজ পাতা ও গোটা গরম মসলা দিয়ে চিকেন টা ঢেলে দিতে হবে।
- 6
চিকেন একটু ভেজে নিয়ে তাতে পেস্ট করা টমেটো ও ধনেপাতা ঢেলে দিতে হবে।নুন ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে।গোটা রসুন দুটো দিয়ে দিতে হবে।
- 7
প্রয়োজনমতো জল দিয়ে ঢাকা দিতে হবে।চিকেন সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14645801















মন্তব্যগুলি (3)