পিস নুডলস্/ মটরশুটি নুডলস্
রান্নার নির্দেশ
- 1
প্রথমে নুডলস্ সিদ্ধ করে নিবো সেজন্য একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি তেল ১টে চামচ সয়াবিন তেল ও সামান্য লবণ দিয়ে পানি ফুটিয়ে নিবো এবং তাতে ২মিনিট নেড়েচেড়ে নুডলস্ সিদ্ধ করে নিবো এবং নামিয়ে ঠান্ডা পানি তে ধুয়ে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিবো। এবং গরুর মাংস ১চা চামচ সয়াসস ও আদা বাটা দিয়ে মেরিনেট করে রাখবো।
- 2
এবারে একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে পেঁয়াজ এর কোয়া হালকা ভেজে মেরিনেট করা গরুর মাংস দিয়ে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিবো,এতে মাংস থেকে পানি উঠলে তাতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। এবং মটরশুটি সহ সব সবজি গুলো দিয়ে নেড়েচেড়ে ভেজে নিবো
- 3
এবারে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিবো এবং ভেজে নিবো এবং সবজি,মাংস, মটরশুটি,ডিম সব একসাথে মিশিয়ে নেড়েচেড়ে সিদ্ধ করে রাখা নুডলস্ গুলো দিয়ে দিবো,সয়াসস, টমেটো সস, নুডলস্ এর মসলা, গুঁড়া, কাঁচামরিচ ফালি দিয়ে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে নিবো হালকা করে
- 4
নুডলস্ এর সাথে সব উপকরণ সুন্দর ভাবে মিশে গেলে গোলমরিচ গুঁড়া ছড়িয়ে দিবো, এবং আবারো নেড়েচেড়ে মিশিয়ে নিবো।
- 5
সবশেষে সুন্দর করে সাজিয়ে বিকেলের নাস্তায় পরিবেশন করবো দারুন স্বাদের পুষ্টিকর পিস নুডলস্ বা মটরশুটি নুডলস্।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (4)