ছানার জিলিপি(Chhanar Jilipi recipe in Bengali)

#ফেব্রুয়ারি৫
#ছানারজিলিপি
খুবই সুস্বাদু এবং খুব অল্প সময়ে তৈরি হয় এমন একটি মিষ্টির পদ ভাগ করে নিলাম সব কুকপ্যাড বন্ধুদের সাথে।
ছানার জিলিপি(Chhanar Jilipi recipe in Bengali)
#ফেব্রুয়ারি৫
#ছানারজিলিপি
খুবই সুস্বাদু এবং খুব অল্প সময়ে তৈরি হয় এমন একটি মিষ্টির পদ ভাগ করে নিলাম সব কুকপ্যাড বন্ধুদের সাথে।
রান্নার নির্দেশ
- 1
পনীর টুকরো করে কেটে নিন। একটা ব্লেন্ডারে পালস দিয়ে ভেঙে নিন।
- 2
একই ব্লেন্ডারে ময়দা দিয়ে ঘুরিয়ে একদম মসৃণ করে নিন যাতে কোন ডেলা না থাকে।
- 3
মিশ্রন খুব শক্ত হলে অল্প অল্প করে দুধ দিয়ে ধীরে ধীরে মিশিয়ে সিল্কি টেক্সচার করে নিন।সঙ্গে দিয়ে দিন ফুড কালার ও খাবার সোডা এবং ব্লেন্ডারেই রেখে দিন খানিক্ষণ।
- 4
এবার আঁচে পাত্র বসিয়ে চিনি আর জল দিয়ে রস ফোটাতে দিন । রস গাঢ় হবে অথচ চটচটে নয় সেটা খেয়াল রাখতে হবে। মাঝে মধ্যে চামচ দিয়ে নাড়িয়ে রসের গারত্ব পরীক্ষা করে নেবেন।শেষে এলাচ গুঁড়ো মিশিয়ে আঁচ বন্ধ করে দিন।
- 5
এবার একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিন।
একটা পাইপিং ব্যাগে ব্লেন্ডারে রাখা মিশ্রণটি ভরুন। - 6
এবার গরম হয়ে যাওয়া তেলে ব্যাটারটা ছাড়ুন জিলিপির আকারে।তেল থাকবে মিডিয়াম গরম। মিনিট তিনেক ভাজার পর ওপর পিঠ টা উল্টে ভাজুন সোনালী রং আসা অব্দি।
- 7
এবার ভাজা জিলিপি গুলো রসে ডুবিয়ে খানিক্ষণ ভিজিয়ে তুলে নিন।
- 8
ওপরে কুচানো পেস্তা ছড়িয়ে গরম বা স্বাবাভিক তাপমাত্রায় উপভোগ করুন পনীর বা ছানার জিলিপি।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি (22)