বাসমতি চালে ডিমের ভুনা খিচুড়ি

#happy আপনাদের জন্য এক ভিন্নধর্মী খিচুড়ির রেসিপি নিয়ে এলাম। আশা করি সবাই ট্রাই করবেন।
বাসমতি চালে ডিমের ভুনা খিচুড়ি
#happy আপনাদের জন্য এক ভিন্নধর্মী খিচুড়ির রেসিপি নিয়ে এলাম। আশা করি সবাই ট্রাই করবেন।
রান্নার নির্দেশ
- 1
প্রথম চাল এবং ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
- 2
চুলায় একটি হাড়িতে তেল গরম করে নিয়ে সিদ্ধ করে রাখা ডিম গুলো ভেজে নিন।
- 3
ভাজা হয়ে গেলে তুলে রাখুন।
- 4
এবার তেলে এলাচ,দারচিনি ও তেজপাতা দিন আর কুচি করে রাখা পিয়াজ দিন
- 5
পেয়াজ হালকা বাদামি রং হলে বাটা ও গুড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিন।
- 6
মশলা ভালো করে কষানো হলে ভেজে রাখা দিম গুলো দিয়ে কিছুক্ষন কষীয়ে নিন।
- 7
কষানো হলে ডিম গুলো তুলে রাখুন।
- 8
এবার চাল ও ডাল মশলার সাথে ভালো করে ভেজে নিন।
- 9
এবার ৪কাপ গরম পানি ও ডিম গুলো দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন।
- 10
পানি শুকিয়ে,চাল ও ডাল ভালো করে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু স্বাদের ভিন্নধর্মী এই খিচুড়ি।আপনাদের পছন্দমতো আচারের সাথেও খেতে পারেন।
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি