ব্রেডের রসমালাই (Bread er rosmalai recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে দুধটা ঘন করে জ্বাল দিয়ে তিন ভাগের এক ভাগ অর্থাৎ 500 গ্রামে নিয়ে আসলাম।
- 2
ব্র্যেডের চারধারটা কেটে বাদ দিয়ে একটা বাটি বসিয়ে সমান মাপের গোল গোল করে কেটে নিলাম। এবার এই ব্রেড এর পিসগুলো গাওয়া ঘি-এ ভালোভাবে ফ্রাই করে নিলাম।
- 3
এবার দুধে এলাচ, মিল্ক পাউডার, চিনি, পাটালি গুড়, দুধে ভেজা কেশর মিশিয়ে খুব ঘন করে জ্বাল করে নিলাম। কিছু আমন্ড, কিসমিস এবং কাজু বাদাম মিশিয়ে দিলাম। দুধের মালাই টা ঠান্ডা করে নিলাম।
- 4
মালাই ঠান্ডা হয়ে গেলে ঘিয়ে ভাজা ব্লেড দিয়ে দিলাম ও 1 ঘন্টা ভিজিয়ে রাখলাম। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি "ব্রেড এর রসমালাই"। গরম গরম বা ফ্রিজে রেখে ঠাণ্ডা অবস্থা তো ও সার্ভ করতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14710994




মন্তব্যগুলি