ডিমের ডালনা

#independence
আমি গর্বিত বাঙ্গালী কন্টেস্ট এ দ্বিতীয় সপ্তাহে বর্ণমালা থেকে 'ড' বেছে নিয়েছি।
ডিমের ডালনা
#independence
আমি গর্বিত বাঙ্গালী কন্টেস্ট এ দ্বিতীয় সপ্তাহে বর্ণমালা থেকে 'ড' বেছে নিয়েছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডিম গুলো সিদ্ধ করে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিবো এবং সামান্য লবণ মাখিয়ে অল্প তেলে একটু ভেজে নিবো।
- 2
এবারে একটি হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিবো এবং পেঁয়াজ ভাজা হয়ে গেলে সামান্য পানি দিয়ে তাতে সব রকমের মসলা গুলো দিয়ে মসলা কষিয়ে নিবো এবং কেটে রাখা আলু দিয়ে নেড়ে নিবো এবং তেজপাতা একটু চিঁড়ে দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আলু কষিয়ে নিবো।
- 3
আলু কষে গেলে ভেজে রাখা ডিম,টমেটোর টুকরা, কাঁচামরিচ ফালি দিয়ূ সামান্য পানি দিয়ে আবারো ঢাকনা দিয়ে ৫/৬ মিনিট রান্না করবো।
- 4
এবারে ডিম আলুর গায়ে এল উঠে আসলেই মাখামাখা হয়ে এলে ধনেপাতা কুচি ছড়িয়ে ২ মিনিট রেখে নামিয়ে গরম গরম ভাত,রুটি বা পোলাও এর সাথে পরিবেশন করবো দারুন স্বাদের চটজলদি ডিমের ডালনা। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (4)