খেজুরের রসের পায়েস

Tanzina Ahmed Tonny @cook_24145130
আমার মায়ের থেকে শেখা রেসিপি। চমৎকার একটি ডেসার্ট।
খেজুরের রসের পায়েস
আমার মায়ের থেকে শেখা রেসিপি। চমৎকার একটি ডেসার্ট।
রান্নার নির্দেশ
- 1
১.৫ লিটার দুধ কে জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিতে হবে।
- 2
এক কাপ পরিমাণ ঘন খেজুরের রস দিয়ে আবার ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়।
- 3
চিনি দিতে হবে পরিমাণ মতো। এক চিমটি লবণ যোগ করতে হবে।
- 4
এই পর্যায়ে পোলাউর চালটা মিশিয়ে দিয়ে টানা নাড়তে হবে।
- 5
৩০-৪০ মিনিট নাড়ার পর চাল গুলো ফুটে আসবে এবং পুরো মিশ্রণটি ঘন হয়ে বাদামী রঙ ধারণ করবে।
- 6
এখন পায়েস পরিবেশনের জন্য একদম তৈরী। তার আগে উপরে ছড়িয়ে দিন বাদাম কুচি, কিশমিস ইত্যাদি।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14712478



মন্তব্যগুলি (4)