আলু পটলের তরকারি (aloo potoler torkari recipe in Bengali)

আলু পটলের তরকারি (aloo potoler torkari recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথম ধাপ -পটল ও আলু গুলোকে ডুমো ডুমো করে কেটে নিতে হবে।
- 2
দ্বিতীয় ধাপঃ গরম কড়াই চাপিয়ে তার মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে কম আঁচে ভাজতে হবে আর আরেকদিকে আলুগুলো কুকারে সেদ্ধ করতে চাপিয়ে দিতে হবে।
- 3
তৃতীয় ধাপ -মসলার জন্য লাগবে একটা চামচ হলুদ গুঁড়ো 1 চা চামচ জিরা গুঁড়ো 1 চা চামচ ধনে গুঁড়ো এক চামচ আদা বাটা 1 চা চামচ সবজি মসলা
- 4
চতুর্থ ধাপঃ- পটল গুলি ভাজা হয়ে গেলে একা একা তুলে নিতে হবে
- 5
পঞ্চম ধাপ-ওই তেল এই সামান্য গোটা জিরা আর টমেটো কুচি দিয়ে কম আঁচে ভাজতে হবে
- 6
ষষ্ঠ ধাপ-টমেটোর কুচিগুলো দিয়ে তার মধ্যে সমস্ত মসলার উপকরণ গুলি দিয়ে ভালো করে কম আছে জল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে
- 7
সপ্তম ধাপ -মশাগুলো ভাজা হয়ে গেলে আবার সেদ্ধ করে রাখা আলু আর ভেজে রাখা পটল গুলো তার মধ্যে দিয়ে কম আছে আবার ভেজে নিতে হবে
- 8
অষ্টম ধাপ -ভাজা হয়ে গেলে স্বাদমতো লবণ দিয়ে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে সমস্ত তরকারিটি সেদ্ধ হয়ে যায়
- 9
নবম ও শেষ ধাপ -তরকারিটি হয়ে গেলে একটি অন্য পাত্রে আজাড় করে গরম গরম রুটি সাথে পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes


























মন্তব্যগুলি