রান্নার নির্দেশ
- 1
এখানে আমি একটি ছবি যোগ করলাম ।প্রথমে ভেন্ডি গুলো থেকে ভেতরে দানা মুক্ত করে নিতে হবে ।এবার একটা বোলে সরষে বাটা,পোস্ত বাটা' লঙ্কা বাটা, নুন,হলুদ,চিনি,চিনেবাদাম গুঁড়ো,সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে।এবার ভেন্ডি গুলোর মধ্যে পুর ভরে রাখতে হবে ।
- 2
এখানে আমি আরেকটি ছবি যোগ করলাম ।এবার পুর ভরা ভেন্ডি গুলো তেলে ভেজে নিতে হবে ।গ্যাস একেবারে হালকা রাখতে হবে যাতে ভেতরে পুরটা বেশ ভাজা হয় ।
- 3
এখানে আমি আরেকটি ছবি যোগ করলাম ।এবার ভেন্ডি ভাঁজার তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা,গোটা জিরে ও হিং ফোরন দিতে হবে ।এবার ফোরনটা হয়ে এলে ওর মধ্যে পোস্ত বাটা,সরষে বাটা,কাজুবাটা দিয়ে ভাল করে নাড়তে হবে ।এবার ওর মধ্যে নুন, হলুদ, চিনি দিয়ে মসলাটা কষাতে হবে ।কষানো হয়ে গেলে ওর মধ্যে ফাটানোর টক দই দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে ।ঢাকনা খুলে পুর ভরা ভেন্ডি গুলো দিয়ে এদিক ওদিক করে নিলেই তৈরি হয়ে যাবে 'ভেন্ডি মালাই '।
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি