মালাই চপ।
গর্বিত বাঙালি কনটেস্টে আমি এবারের বর্ণমালা 'ম' বেঁছে নিয়েছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ২ লিটার দুধ জ্বাল দিয়ে শুকিয়ে খিরসা তৈরী করে নিতে হবে।এই খিরসা আমি মালাই চপের পুর হিসেবে ব্যবহার করবো।
- 2
এরপর বাকি এক লিটার দুধ চিনি দিয়ে জ্বাল দিয়ে ফুটিয়ে নামাতে হবে।এরপর পাউরুটির টুকরোগুলোর চারপাশে বাদামি সাইডগুলো ছুড়ি দিয়ে কেটে নিতে হবে।
- 3
এরপর পাউরুটির চারপাশের সাইড ফেলার পরে ওগুলো বেলন দিয়ে বেলে একটু চেপ্টা করে নিতে হবে।
- 4
তারপর পাউরুটির প্রথমে দুধে ভিজিয়ে নিতে হবে।এরপর টুকরোর মাঝে লম্বা করে খিরসা দিতে হবে।এরপর পাউরুটি রোলের মতো করে তৈরী করে নিতে হবে।এভাবে সব গুলো তৈরী করে নিতে হবে।
- 5
সব তৈরী হয়ে গেলে রোলের উপরে একটু জ্বাল দাওয়া দুধ দিয়ে,তারপর মালাই ও বাদামকুচি দিয়ে পরিবেশন করতে হবে।
- 6
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14750930














মন্তব্যগুলি