পনিরের পুর ভরা আলু চপ
রান্নার নির্দেশ
- 1
প্রথমে,সিদ্ধ আলু ভালো করে ম্যাশ করে নিবো, এবং মোজেরলা চিজ গ্ৰেট করে নিবো।
- 2
সামান্য তেলে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি হালকা ভেজে নরম করে নিবো। এবং ঠান্ডা করে নিবো।
- 3
এবারে মৃণাল আলুর সাথে স্বাদ মতো লবণ,চাট মসলা গুঁড়া,ভেজে নেয়া পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি একসাথে মিশিয়ে নিবো,যদি প্রয়োজন হয় তবে কর্ণফ্লাওয়ার ব্যবহার করে স্টিকি করে নিবো।এবারে গোল গোল করে চপ বানিয়ে নিবো ভিতরে চিজ এর পুর দিয়ে। এবং একটি ডিম ফেটিয়ে তাতে চপ গুলো চুবিয়ে ব্রেড ক্রামবস্ এ গড়িয়ে নিবো। এবং ৩০ মিনিট এর জন্য ফ্রীজে রেখে দিবো সেট হতে।
- 4
এবারে একটি ননস্টিক প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে লো আঁচে চপ গুলো ভেজে নিবো।
- 5
এবং সবশেষে গরম গরম পরিবেশন করবো দারুন স্বাদের পনিরের পুর ভরা আলু চপ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14748937







মন্তব্যগুলি (3)