রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি বড় পাত্রে চিকেন কিমা নিয়ে নিতে হবে।এর সঙ্গে পেয়াজ কুচি,কাচামরিচ কুচি,আদাবাটা, রসুনবাটা, স্বাদমতো লবণ,পুদিনা পাতা কুচি,জিরাগুড়া, চিলিফ্লেক্স, ধনিয়গুড়া সব ভালো করে মেখে নিতে হবে।
- 2
এরপর ফ্রাইপেনে বেসন একটু ভেজে নিতে হবে।এরপর মাখানো চিকেন কিমার সঙ্গে ভাজে নেয়া বেসন ভালো করে মেখে নিতে হবে।
- 3
ফ্রাইপেনে তেল দিয়ে গরম করে নিতে হবে।ডুবো তেল দিতে হবে না ভাজার জন্যে।অল্প তেলে ভাজতে হবে।
- 4
এরপর চিকেন কিমার মিশ্রন কয়েক ভাগে ভাগ করে নিতে হবে।এরপর একটি ভাগ হাতে নিয়ে প্রথমে গোল করে নিতে হবে।তারপর হাতের আঙুলের সাহায্যে চেপ্টা করে নিতে হবে।এই কাবাব হাতের সাহায্য চেপে চেপে তৈরী করা হয় বলে একে চাপলি কাবাব বলে।
- 5
এরপর ফ্রাই পেনে কাবাব গুলো অল্প আঁচে দুপাশ ভেজে নিতে হবে।ভীষণ মজার এই চাপলি কাবাব খুব সহজে এবং কম সময়ে তৈরী করা যায়।ধন্যবাদ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14762846










মন্তব্যগুলি (16)