বোয়াল মাছের তেল ঝাল

#independence
গর্বিত বাঙ্গালী কন্টেস্ট এ ৪র্থ সপ্তাহে বর্ণমালা থেকে আমি 'ব'বেছে নিয়েছি।
বোয়াল মাছের তেল ঝাল
#independence
গর্বিত বাঙ্গালী কন্টেস্ট এ ৪র্থ সপ্তাহে বর্ণমালা থেকে আমি 'ব'বেছে নিয়েছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বোয়াল মাছের পিস গুলো ধুয়ে পানি ঝরিয়ে নিবো।একটি হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি হালকা ভেজে সামান্য পানি দিয়ে সব রকমের মসলা দিয়ে মসলা কষিয়ে নিবো।
- 2
মসলা কষে গেলে মাছ গুলো দিয়ে একবার হালকা ভাবে উল্টে দিবো। এবং ঢাকনা দিয়ে মৃদু আঁচে মাছ কষিয়ে নিবো ১০ মিনিট এর জন্য।
- 3
মাছ কষে গেলে পরিমাণ মতো পানি দিবো,রান্না টা মাখামাখা হবে,তাই পানি কম দিবো। এবং কাঁচামরিচ ফালি ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করবো আরো ৭/৮ মিনিট।
- 4
সবশেষে মাছ মাখামাখা হয়ে তেল মাছের উপর চলে আসলেই নামিয়ে সাদা ভাতের সাথে পরিবেশন করবো দারুন স্বাদের বোয়াল মাছের তেল ঝাল।
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি