আচারি গরুর গোশত
রান্নার নির্দেশ
- 1
প্রথমে গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিবো এবং পাঁচফোড়ন গুঁড়ো, আলুবোখরা বাদে সব রকমের বাটা ও গুঁড়া মসলা, টকদই দিয়ে মাখিয়ে কমপক্ষে ২ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো।২ঘন্টা পরে একটি হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিবো এবং মেরিনেট করা মাংস দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে প্রথমে,হাই হিটে পরে লো আঁচে মাংস কষিয়ে নিবো।
- 2
মাংস কষে গেলে তাতে আলুর টুকরা গুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে টমেটো পিউরি ও সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে আলু সিদ্ধ করে নিবো।
- 3
মাংস আলু দুটাই সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো গরম পানি দিয়ে তাতে পাঁচফোড়ন গুঁড়ো, আলুবোখরা ও কাঁচামরিচ ফালি ছড়িয়ে ঢাকনা দিয়ে আরো ৩০ মিনিট রান্না করবো।
- 4
৩০ মিনিট পর ঝোলের গা এ তেল ভেসে উঠলে একটু সরিষার তেল ছড়িয়ে দিবো এবং আস্ত শুকনা মরিচ ও রসুনের কোয়া দিয়ে ২মিনিট নেড়ে নামিয়ে নিবো।
- 5
সবশেষে গরম ভাত,রুটি, খিচুড়ি বা পোলাও এর সাথে পরিবেশন করবো অসাধারণ স্বাদের গরুর আচারি গোশত। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি