ডিমের মিহিদানা।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিতে হবে।
- 2
এরপর ফেটানো ডিমের সঙ্গে চিনি,কমলা রং,গুড়াদুধ, তরল দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে।চাইলে সব এক সঙ্গে ব্লেনডিং করে নেয়া যাবে।
- 3
এরপর ফ্রাইপেন ঘি দিয়ে এতে তেজপাতা, এলাচ,দারুচিনি সব ভালো করে ভেজে নিতে হবে।এক মিনিট।
- 4
এরপর এতে ডিমের মিশ্রণটি দিয়ে নাড়তে হবে।নাড়তে নাড়তে এটি জমে আসবে।
- 5
১০ মিনিট নাড়ার পর ডিমের মিশ্রনটি দানাদার হয়ে যাবে।এরপর এতে পেস্তাবাদাম কুচি ছড়িয়ে এবং কেওড়াজল দিয়ে নামিয়ে নিতে হবে।ব্যাস ডিমের মিহিদানা তৈরী।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14796870











মন্তব্যগুলি (5)