পাপড়ি চাট (papri chat recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা মেখে নিতে হবে ময়ান দিয়ে। আলু সেদ্ধ করে নিতে হবে। টকদই ফেটিয়ে নিতে হবে ভালো করে।
- 2
মাখা ময়দা থেকে ছোট ছোট বল কেটে পাপড়ির মত বেলে নিতে হবে। তারপর কাটা চামচ দিয়ে পাপড়ি গুলো ফুটো করে নিতে হবে। তারপর হাল্কা আঁচে ভেজে নিতে হবে।
- 3
পাপড়ি গুলো একটা প্লেটে সাজিয়ে ওপর থেকে আলু সেদ্ধ, পিঁয়াজ কুচি, বীট লবণ, টকদই, কাঁচা লঙ্কা, টমেটো সস, জিরে ভাজা গুঁড়ো, ধনেপাতা কুচি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলেই তৈরী পাপড়ি চাট।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14839957




মন্তব্যগুলি (3)