মশালা পাও(Masala Pav recipe in Bengali)

#streetology
আমি মুম্বাই এর জনপ্রিয় স্ট্রীট ফুড মশালা পাও বানালাম। খুব কম সময়ে, সহজেই এটা তৈরি হয়ে যায়। সকাল বেলা জলখাবার হোক বা সন্ধ্যায় বা ডিনারে সবসময় এটা খাওয়া যায়।
মশালা পাও(Masala Pav recipe in Bengali)
#streetology
আমি মুম্বাই এর জনপ্রিয় স্ট্রীট ফুড মশালা পাও বানালাম। খুব কম সময়ে, সহজেই এটা তৈরি হয়ে যায়। সকাল বেলা জলখাবার হোক বা সন্ধ্যায় বা ডিনারে সবসময় এটা খাওয়া যায়।
রান্নার নির্দেশ
- 1
ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, ক্যাপ্সিকাম কুচি দিয়ে নাড়াচাড়া করে টমেটো কুচি দিয়ে ভাজতে হবে।
- 2
টমেটো নরম হয়ে গেলে এতে আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে, সব গুঁড়ো মসলা দিয়ে কষাতে হবে।
- 3
মশলা কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে মাখা মাখা একটা মশলা তৈরি করে নিতে হবে।
- 4
এই মশলাটি তে মাখন আর লেবুর রস মিশিয়ে নামিয়ে নিতে হবে। এবার একই ফ্রাইপ্যানে মাখন দিয়ে, পাও গুলো মাঝখানে কেটে নিয়ে এপিঠ ওপিঠ করে সেঁকে নিতে হবে।
- 5
এবার পাও এর মধ্যে বানানো মশালা লাগিয়ে, উপর থেকে গ্রেট করা চিজ দিয়ে তাওয়ায় চিজ গলে যাওয়া অবধি গরম করতে হবে।
- 6
গরম গরম মশালা পাও পেঁয়াজ কুচি ও লেবু সহযোগে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (13)