রান্নার নির্দেশ
- 1
ইনো,কারিপাতা, সরষে,চিনি আর হিং ছাড়া বাকি সব উপকরণ একসাথে জল দিয়ে একটা ব্যাটার বানান। অনেকটা ইডলির ব্যাটারের মত মোটা ব্যাটার। ১০মিনিট ঢেকে রাখুন। তারপর ঢাকা খুলে জল মেশান আর ইনো টা মেশান।
- 2
একটা বাটিতে তেল গ্রিজ করে পুরো মিশ্রণ টা ঢেলে বাটি টা দুবার ট্যাপ করে নিয়ে ভাপে বসিয়ে দিন। এবার ঢাকা দেবার আগে একটা তোয়ালে দিয়ে তারপর ঢাকা দিন। তাহলে ঢোকলার উপর ঢাকনার নিচে জমা ঘাম পরে নষ্ট হবেনা।মাঝে মাঝে টুথপিক ঢুকিয়ে চেক করুন।টুথপিক পরিষ্কার বেরোলে জানবেন হয়ে গেছে। মোটামুটি ৪০-৪৫মিনিট মত লেগে যায়।
- 3
অন্যদিকে একটা কড়া বসান তাতে ১চামচ সাদা তেল দিন।এবার একে একে হিং, কারিপাতা, সরষে ও তিল ফরণ দিন। এবার জল ঢালুন। নুন ও চিনি দিন। ঢোকলা ঠাণ্ডা হলে এই ফরোন জল টা একটু একটু করে ঢেলে দিন। আস্তে আস্তে কেটে পিস করে তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করুন
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14849528




মন্তব্যগুলি (2)