চিকেন স্টু (Chicken stew recipe in bengali)

#streetlogy
কলকাতার একটি বিখ্যাত হোটেল "চিত্তদার হোটেল" এ খেয়ে ছিলাম চিকেন স্টু একটি জনপ্রিয় স্ট্রীট ফুড হিসাবে। এটা একটি হেলদি ফুড। বাচ্চা বড়ো সকলের শরীরের পক্ষে খুব উপকারী।
অনেক সময় ডক্টর রা এটা কে রোগীর পথ্য হিসেবে দিয়ে থাকেন।

রান্নার নির্দেশ
- 1
সবজি গুলো কেটে ভালো করে জলে ধুয়ে নিয়ে কুকারে সাদা তেল ও গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ থেঁতো করে ফোড়ন দিতে হবে। ২০সেকেন্ড মতো নাড়া চাড়া করতে হবে।
- 2
তারপর সবজি(আলু, গাজর, বিনস) গুলো দিয়ে ১মিনিট মতো সবজি গুলো নাড়া চাড়া করে তারপর আদা কুচি ও রসুন কুচি থেঁতো করে দিয়ে একটু নেড়ে চেড়ে ২কাপ জল দিয়ে দিতে হবে যেহেতু আমি ২জনের জন্য বানিয়েছি।
- 3
তারপর একটু মাখন আর একটু গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিয়ে আর স্বাদ মতো নুন দিয়ে কুকারের ঢাকা দিয়ে দিতে হবে ২-৪টি সিটি পড়লে নামিয়ে নিয়ে গরম পরিবেশন করতে হবে আর পরিবেশনের সময় একটু মাখন ও গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিয়ে সকালে প্রাতঃরাস এর সাথে কিংবা বিকেলের নাস্তায় ও রাত্রির বেলা ডিনার এ গরম গরম পরিবেশন করতে পারেন। সাথে বাটার টোস্ট হলে তো আর কথাই নেই।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (6)