রয়াল ফালুদা

#happy
ফল দিয়ে তৈরি ভিষণ মজার একটি ডেজার্ট এর রেসিপি নিয়ে এলাম আজকে।যা অনেক টাই আমার নিজের তৈরি রেসিপি। ফালুদা কার না ভালোলাগে,তবে এতে আমি তোকমা ও দিয়েছি।যা খেলে পেটের জন্য উপকারী হবে। এবং ভালো ও লাগবে।
রয়াল ফালুদা
#happy
ফল দিয়ে তৈরি ভিষণ মজার একটি ডেজার্ট এর রেসিপি নিয়ে এলাম আজকে।যা অনেক টাই আমার নিজের তৈরি রেসিপি। ফালুদা কার না ভালোলাগে,তবে এতে আমি তোকমা ও দিয়েছি।যা খেলে পেটের জন্য উপকারী হবে। এবং ভালো ও লাগবে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে তোমার পরিমাণ মতো পানি তেল ভিজিয়ে রাখবো ৫ মিনিট এর জন্য।৫ মিনিট পর তোকমা ভিজে ফুলে উঠবে।
- 2
এবারে একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি ফুটিয়ে সাবুদানা সিদ্ধ করে নিবো।পানির পরিমাণ বেশি হবে,সাবুদানা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে চালনি তেল নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিবো। এবারে আরেকটা হাঁড়িতে তরল দুধ জাল দিয়ে ঘন করে নিবো এবং সাথে পরিমাণ অনুযায়ী চিনি,কমলা রঙের ফুড কালার দিয়ে দুধ ফুটিয়ে নিবো এবং দুধ ফুটে উঠলে এক প্যাকেট ইন্সট্যান্ট নুডলস্ টা দিয়ে নেড়েচেড়ে দুধের মধ্যেই সিদ্ধ করে নিবো এবং সবশেষে গোলাপ জল দিয়ে একটু নেড়ে নামিয়ে ঠান্ডা করে নিবো।
- 3
এবারে সব কিছু ঠান্ডা হয়ে গেলে পছন্দমতো ফল কেটে নিবো ছোট ছোট কিউব টুকরা করে। এবং গ্লাসে প্রথমে দুধ নুডলস্ এর শেয়ার দিবো,তারপর সাবুদানা দিবো,ভিজিয়ে রাখা তোকমা দিবো এবং ১ঘন্টার জন্য ফ্রীজে রেখে দিবো সেট হতে।
- 4
১ঘন্টা পর ফ্রীজ থেকে নামিয়ে উপড়ে পছন্দ মতো ফলের টুকরা ও আনারের দানা ছড়িয়ে ও মধু মিশিয়ে পরিবেশন করবো দারুন স্বাদের তৃপ্তিদায়ক রয়াল ফালুদা। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (9)