মুরগির মাংসের দোপেঁয়াজা
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ও গোটা গরম মসলা তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ ব্রাউন করে ভেজে নিবো।
- 2
এবারে এর মধ্যে হলুদ গুঁড়া,স্বাদ মতো লবণ,লাল মরিচের গুঁড়া,আদা ও রসুন বাটা দিয়ে সামান্য পানি দিয়ে মসলা কষিয়ে নিবো।লো মিডিয়াম আঁচে।
- 3
মসলার উপর তেল ভেসে উঠলে ধুয়ে পানি ঝরিয়ে নেয়া মুরগির মাংস গুলো দিয়ে নেড়েচেড়ে সব একসাথে মিশিয়ে নিবো।এর পর ঢাকনা দিয়ে মাংস কষিয়ে নিবো।মাংস থেকে মে পানি বেড় হবে তাতেই মাংস সিদ্ধ হয়ে যাবে।
- 4
এবারে মাংস সিদ্ধ হয়ে উপরে তেল উঠে আসলেই ঢাকনা তুলে নিবো।
- 5
এবং সামান্য পানি দিয়ে দিবো এবং টমেটো পেস্ট ও কাঁচামরিচ ফালি গুলো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আরো ৪/৫ মিনিট রান্না করবো।
- 6
৪/৫ মিনিট পর ধনেপাতা কুচি ছড়িয়ে ২ মিনিট রেখে নামিয়ে নিবো।
- 7
সবশেষে পরিবেশন করবো দারুন স্বাদের চটজলদি মুখরোচক মুরগির মাংসের দোপেঁয়াজা। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি