ঠাকুর বাড়ির স্টাইল ছানার পোলাও (Thakurbarir style chanar polao recipe in Bengali)

#ঠাকুরবাড়ির২০২১
এই রেসিপিটি প্রজ্ঞাসুন্দরী দেবীর ( রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইঝি ) " আমিষ ও নিরামিষ আহার " বইটি থেকে নেওয়া. এটি একটি নিরামিষ রেসিপি যাতে পার্সিয়ান রান্নার ছাপ রয়েছে কারণ বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস ও কেশর ব্যবহার করা হয়েছে.

রান্নার নির্দেশ
- 1
একটি সসপেনে জল ফুটতে দিয়ে একটা মসলিন কাপড়ে গোটা গরম মশলা, সাদা মরিচ, শাহ জিড়ে, ছোলার ডাল, তেজ পাতা, শুকনো লঙ্কা, আদা পটলা করে দিয়ে দিতে হবে এবং ততক্ষণ ফুটতে হবে যতক্ষণ না রং পাল্টায়. 100 gm আখনি লাগবে মোট.
- 2
অন্য সসপেনে জল ফুটতে দিয়ে অল্প নুন দিয়ে চাল শেদ্ধ হতে দেব ভাতের জন্য.
- 3
মিক্সার গ্রাইন্ডারে শাহ জিড়ে, সাদা মরিচ, জায়ফল, গোটা গরম মশলা রোস্ট করে গুঁড়ো করে নেব.
- 4
গরম জলে 3 টি শুকনো লঙ্কা ভিজতে দেব যতক্ষণ না নরম হয়. এরপর নুন ও ভেজানো শুকনো লঙ্কা বেটে পেষ্ট করে নেব. কিউব করে কাটা পনির গুলোকে পেষ্ট দিয়ে মাখিয়ে রেখে দেব.
- 5
কাজু, কিসমিস, আলমন্ড ও পেস্তা কুচি করে রাখব.
- 6
এক চামচ চিনি ও কেশরকে গুঁড়ো করে অল্প দুধ দিয়ে মিশ্রণ তৈরী করে রেখে দেব.
- 7
কড়াইতে ঘি নেব ও ছানাগুলো ভেজে নেব. এরপর একই ঘি তে সব ড্রাই ফ্রুটস ও খোয়া হালকা ভেজে নেব.
- 8
এখন ভাতের মধ্যে ফাঁকি মশলা, গোটা গরম মশলা, সমস্ত ড্রাই ফ্রুটস, খোয়া, নুন, চিনি, ঘি দিয়ে হালকা হাতে মাখব. এরপর এর মধ্যে চিনি, কেশর, দুধের মিশন দেব.
- 9
কড়াইতে ঘি মাখিয়ে তেজ পাতা দিয়ে ছড়িয়ে সাজাব যেন ফাঁক না থাকে. এরপর তৈরি করা ভাত দেব আবার ওপর থেকে তেজ পাতা দিয়ে সাজাব. এরপর পনির গুলো দেব. আর শেষে আবার বাকি ভাত ছড়িয়ে দেব.
- 10
এভাবে সাজানোর পর ওপর থেকে আখনি মিশ্রণ ও গোলাপ জল দিয়ে দমে বসিয়ে দেব মিডিয়াম হিটে 15 - 20 মিনিটের জন্য. ব্যস পোলাও রেডি.
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)