রাশিয়ান ফ্রুট সালাদ।

Bipasha Ismail Khan @bipasha49
রাশিয়ান ফ্রুট সালাদ একটি খুবই স্বাস্থ্যকর এবং মজাদার রেসিপি।তাই আমার প্রিয় রেসিপিটি সবার সঙ্গে সেয়ার করলাম।
রাশিয়ান ফ্রুট সালাদ।
রাশিয়ান ফ্রুট সালাদ একটি খুবই স্বাস্থ্যকর এবং মজাদার রেসিপি।তাই আমার প্রিয় রেসিপিটি সবার সঙ্গে সেয়ার করলাম।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সব গুলো ফল ধুয়ে নিতে হবে।আপেল খোসা সহো ছোট কিউব করে কেটে নিতে হবে।টমেটো কুচি করে কেটে নিতে হবে।কলা খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিতে হবে।আম,শশা খোসা ছিলে ছোট কিউব করে কেটে নিতে হবে।আনার খোসা ছাড়িয়ে নিতে হবে।আঙুর টুকরো করে কেটে নিতে হবে।
- 2
একটি বড় পাত্র নিয়ে তাতে মেয়োনিজ,ফ্রেশ ক্রিম,চিনি,গোলমরিচ, লবণ সব এক সঙ্গে ফেটিয়ে নিতে হবে।
- 3
ভালো করে ফেটানোর পর এতে কাটা সবগুলো ফল দিয়ে দিতে হবে।
- 4
এরপর চামচের সাহায্য ফলগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 5
ব্যাস ভীষণ মজার রাশিয়ান সালাদ তৈরী।এটি খুব সহজে এবং কম সময়ে তৈরী করা যায়।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14996942






মন্তব্যগুলি (7)