বারবিকিউ ফ্লেভার চিকেন কারি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মুরগির মাংশ টা ভালো করে ধুয়ে পরিস্কার করে পেয়াজ আর ১ কাপ তেল বাদে সব মসলা দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করতে হবে এক ঘন্টার জন্য।
- 2
ম্যারিনেট করা মাংস টা চুলায় চড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 3
মাংশ কষানো হলে এর মদ্ধে পেয়াজ আর বাকি এককাপ তেল দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে।পেয়াজ সামান্য নরম হয়ে আর তেল উপরে উঠে আসলে একটুকরো কয়লা আগুনে পুড়িয়ে একটা স্টিলের বাটিতে রেখে রান্না করা মাংসের উপরে রেখে ঘি ঢেলে দিতে হবে।এতে করে ধোয়া উঠে আসবে, সাথে সাথে ঢাকনা বন্ধ করে দিতে হবে।এভাবে ৫/৭ মিনিট ঢেকে রাখতে হবে।কয়লার এই ধোঁয়া টা একটা স্মোকি ফ্লেভার আসবে মাংসের মদ্ধে,অনেক টা কাবাবের মত ঘ্রান আসবে।1
- 4
ব্যাস হয়ে গেলো আমার বারবিকিউ ফ্লেভার এর চিকেন কারি।এই কারিটা রুটি,পরোটা,ভাত,পোলাও এর সাথে খুব ভালো লাগে খেতে।রোজায় আমি এটা ইফতারের সময় পরোটা দিয়ে খেয়েছি। অনেক মজা।
নোটবন আর ঝাল নিজের স্বাদ অনুযায়ী কমানো বা বাড়ানো যেতে পারে।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (2)