আলু পটল চিংড়ি (Aloo Potol chingri recipe in Bengali)
Karabi @cook_28916276
আলু পটল চিংড়ি (Aloo Potol chingri recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
২৫০ গ্রাম ছোটো চিংড়ি
- 2
২ টি আলু টুকরো করে রাখা
- 3
পটল খোসা ছাড়িয়ে দুটুকরো করে কেটে নিতে হবে তারপরে আলু-পটল একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তেলে ভেজে তুলে রাখতে হবে
- 4
চিংড়ি মাছ ও একটি নুন হলুদ দিয়ে মাখিয়ে তেলে অল্প ভেজে তুলে রাখতে হবে
- 5
তেলে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা দিয়ে আলু পটল দিয়ে সমস্ত গুঁড়ো মসলা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষতে হবে
- 6
তারপর একটু টমেটো কুচি দিয়ে ভালো করে মিশিয়ে হালকা আঁচে কষতে হবে, তারপরে একটু গরম জল দিয়ে জলটাকে ফুটতে দিতে হবে জল ফুটে গেলে চিংড়ি মাছ দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ না আলু পটল সেদ্ধ হবে ততক্ষণ রান্না করতে হবে। রান্না হয়ে গেলে তারপরে গরম মশলা গুঁড়ো দিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15006870



মন্তব্যগুলি