রান্নার নির্দেশ
- 1
প্রথমে সেমাই টা প্যাকেটের ভিতর রেখে ভেঙে নিব।
- 2
তারপর চুলায় একটি পেন বসিয়ে ঘি দিব ঘি টা গরম হলে সেমাইটা দিয়ে ভেজে নিব লালচে করে সাথে এলাচ ফাটিয়ে দিব।
- 3
এখন নারকেল কোরা সাদ মতো চিনি দিয়ে ৫/৬ মিনিট ভেজে পানি দিয়ে দিব, অনবরত নাড়তে থাকবো, যাতে তলায় না লাগে, কিছু কিসমিস ও বাদাম কুচি দিয়ে নাড়তে থাকবো।
- 4
যখন চিনির পানিটা সুকিয়ে ঘি উপরে উঠে আসবে সেমাই টা ঝরঝরে হয়ে আসবে তখন নামিয়ে সার্ভিং ডিশে ঢেলে উপরে চেরি দিয়ে সাজিয়ে নিব। খুব মজার এই জরদা সেমাই, আমার তো ভিষন প্রিয়।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15019352










মন্তব্যগুলি (6)