হোয়াইট চিকেন স্ট্যু (White Chicken Stew recipe in Bengali)

অত্যন্ত সুস্বাদু আর স্বাস্থ্যকর এই হোয়াইট চিকেন স্ট্যু রান্নাটি আমি প্রথম খাই ছোটোবেলায় মা'য়ের হাতে। মা এই রান্নাটি শিখেছিলেন রেণুকা দেবী চৌধুরানীর লেখা 'রকমারি আমিষ রান্না' বইটি থেকে।
এখন এই বই থেকে এই রান্নাটি আমি নিয়মিতই করি। আর, এই করোনার সময় সমস্ত সবজি দিয়ে রান্না করা এই হোয়াইট চিকেন স্ট্যু স্বাদের সাথে সাথে ইম্যুনিটি বাড়াতেও খুব সাহায্য করে। আসুন দেখে নিই কিভাবে বানাবো আমরা এই রান্নাটি।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা বড় পাত্রে জল নিয়ে চিকেনের পিস গুলো গলার হাড়ের সাথে ওই জলের মধ্যে দিয়ে গ্যাসে বসান।
- 2
গ্যাস হাই তে দিয়ে ফোটান। একবার ফুটে গেলেই সাথে সাথে গ্যাস অফ করে দিন। এটাকে বলে ব্লাঞ্চ করা।
- 3
এবার ওই জলটা ফেলে দিয়ে চিকেনের পিস গুলো ভালো করে ধুয়ে নিন।
- 4
এবার পাত্রটি আবার বসিয়ে ওর মধ্যে দিন তেজপাতা, টুকরো করা আদা, গোলমরিচ গুঁড়ো আর ২.৫ জল।
- 5
৩০ মিনিট ঢাকা দিয়ে গ্যাস সিমে রাখুন।
- 6
৩০ মিনিট পরে ওর মধ্যে দিন নুন, আলু আর গাজর। ১০ মিনিট সিমে রাখুন।
- 7
এবার ওর মধ্যে দিন পেঁপের টুকরো আর ব্লাঞ্চ করা চিকেন। আবারও ১০ মিনিট ঢাকা দিয়ে সিমে রাখুন।
- 8
এবার এর মধ্যে যোগ করুন বিন্স গুলো। এবার ঢাকা দিয়ে ১৫ মিনিট সিমে রাখুন।
- 9
এবার সমস্ত মিশ্রণটা একটা ছাকনিতে ছেঁকে মাংস আর স্টক আলাদা করে নিন। তেজপাতা আর গলার হাড় গুলো ফেলে দিন।
- 10
একটা বাটিতে দুধ আর ময়দা ভালো করে মিশিয়ে রাখুন।
- 11
বড় পাত্রটি আবার গ্যাসে বসিয়ে ওর মধ্যে দিন মাখন আর সেদ্ধ পেঁয়াজ বাটা। ভালো করে মিশিয়ে নিন। পেঁয়াজ যেন বাদামী না হয়, খেয়াল রাখুন।
- 12
এবার এর মধ্যে সমস্ত স্টকটা ঢেলে দিন।
- 13
এবার গ্যাস স্লো করে দুধ ময়দার মিশ্রণটা ধিরে ধিরে স্টকের মধ্যে মেশান। একবার ফুটিয়ে নিয়ে আবার গ্যাস সিমে করে দিন।
- 14
এবার ওর মধ্যে দিন চিকেন আর সমস্ত সবজি।
- 15
এবার গ্যাস বন্ধ করে ১০ মিনিট ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে টেস্টি আর হেলদি হোয়াইট চিকেন স্ট্যু।
- 16
খামিরি রোটি, ভাত, বাটার টোস্ট সবকিছুর সাথেই খুব ভালো লাগবে খেতে এই ট্র্যাডিশনাল রান্নাটি।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি