মিষ্টি দইয়ের মালপোয়া (Sweet Curd Malpoa recipe in Bengali)

Tripti Sarkar @cook_25824532
#ঠাকুরবাড়ির২০২১
মিষ্টি দইয়ের মালপোয়া (Sweet Curd Malpoa recipe in Bengali)
#ঠাকুরবাড়ির২০২১
রান্নার নির্দেশ
- 1
সমস্ত উপকরণ একত্রে গুছিয়ে নিতে হবে।
- 2
দই ভালো করে ফেটিয়ে নিয়ে অল্প অল্প করে ময়দা যোগ করে ভালো ভাবে মেশাতে থাকতে হবে। মৌরি ও কিশমিশ মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। এই রেসিপিটি টকদই দিয়েও করা যাবে, সেই ক্ষেত্রে দইয়ের মধ্যে একটু চিনি মিশিয়ে নিতে হবে ।
- 3
ততোক্ষনে একটি পাত্রে এক কাপ জল ও দুই কাপ চিনি দিয়ে একটা ঘনো সিরা তৈরি করে নিতে হবে।
- 4
এরপর কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে একটা গোল হাতার সাহায্যে এক হাতা করে ব্যাটার দিয়ে ধিমী আঁচে ও পরে আঁচ একটু বাড়িয়ে নিয়ে বেস লাল লাল করে দুই পিঠ ভেজে চিনির রসে ডুবিয়ে দিতে হবে।এই প্রকার সব মালপোয়া গুলো বানিয়ে চিনির রসে কিছুক্ষনের জন্য ডুবিয়ে রেখে তুলে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15008684












মন্তব্যগুলি (8)