এগ কষা (egg kosha recipe in Bengali)

Trisha Majumder Ganguly @Trisha_1503
এগ কষা (egg kosha recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
আলু ও ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে,
- 2
কড়াইতে সরষের তেল গরম করে ডিম ও আলুর টুকরো গুলো হাল্কা লালচে করে ভেজে তুলে নিতে হবে,
- 3
তারপর সেই তেলে হাফ টেবিল চামচ গোটা জিরে, তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে সামান্য ভেজে নিতে হবে,
- 4
তারপর তাতে আগে থেকে মিক্সার গ্রাইন্ডারে এক টেবিল চামচ গোটা জিরে, চিনি, কাঁচালঙ্কা, রসুন কোয়া, আদা কুচি, টমেটো টুকরো ও পেঁয়াজের টুকরো ও সামান্য জল দিয়ে বানিয়ে রাখা মিশ্রণটি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে,
- 5
তারপর তাতে ডিম ও আলুর টুকরো গুলো দিয়ে মিশিয়ে নিতে হবে,
- 6
তারপর তাতে নুন, হলুদের গুড়ো, শুকনো লঙ্কার গুড়ো মিশিয়ে দিতে হবে,
- 7
তারপর তাতে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে,
- 8
তিন-চার মিনিট পরে ঢাকা খুলে নিজের পছন্দমতো গ্রেভির ঘনত্ব রেখে ওপর থেকে গরম মশলা গুড়ো ছড়িয়ে সামান্য নেড়ে গরম গরম পরিবেশন করুন।।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15010237



মন্তব্যগুলি (5)